1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পীরগাছা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবার যে রাস্তা ব্যবহার করে আসছিল, সম্প্রতি প্রতিবেশী জামাল মিয়া ও তার সহযোগীরা সেই রাস্তা বন্ধ করে সেখানে ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন।
হামলায় আমিনুল ইসলামের স্ত্রী, মা, ভাতিজি ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় একজনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, এক পাশের চলাচলের রাস্তা আগেই বন্ধ ছিল। সর্বশেষ অপর পাশের পথও বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বাজারে যাতায়াত, সন্তানদের স্কুলে আনা-নেওয়া এবং জরুরি চিকিৎসা সেবায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানান।
আমিনুল ইসলাম বলেন, “আমরা এখন ঘরবন্দি অবস্থায় আছি। চলাচলের কোনো রাস্তা নেই। প্রশাসনের কাছে রাস্তা পুনরুদ্ধার ও হামলার বিচার চাই।”
এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত জামাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের বৈধভাবে ক্রয়কৃত ও মালিকানাধীন সম্পত্তি। সেখানে নিজস্ব জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে এবং কারও চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট