1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২টি ইট-ভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনী ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সাম্প্রতিক সময়ে রংপুর ও লালমনিরহাট জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ৬ মে সময় ১১.০০ ঘটিকা হতে বিকাল ০৩.৩০ মিঃ পর্যন্ত র‌্যাব-১৩, রংপুর সিপিএসসি এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কিশোর কুমার দাস এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা গোড়ল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ইট ভাটার মালিক ১। মেসার্স নিউ জি এ ব্রিকস্ মোঃ গোলজার হোসেন (৪৯)কে ৫,০০,০০০/-টাকা এবং ২। মেসার্স এস এ বি ব্রিকস্ মোঃ শহিদুল ইসলাম (৫৬) কে ২,০০,০০০/- সর্বমোট ৭,০০,০০০/-( সাত লক্ষ ) টাকা জরিমানা করা হয়।

অপর একটি মোবাইল কোর্ট অভিযানে ইং ০৬/০৪/২০২৬ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ০২.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজায়ান উল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুর এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৫(১) ধারা অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স হক ব্রিক্স এর ইট ভাটার একটি চিমনী ধ্বংস করা হয়। বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট