1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

​ব্যবসায়ী পার্টনারদের মারধর ও হুমকির মুখে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সানবান্দা গ্রামের অপূর্ব বাছাড় (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অপূর্ব বাছাড় স্থানীয় হরেন্দ্র বাছাড়ের ছেলে। মৃত অপূর্ব দুই সন্তানের জনক।

​অভিযুক্তরা হলেন ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামারখালি বাজারস্থ প্রিয়াংকা সুইটস-এর মালিক বিজয় মিত্র (২৬), সুজন মিত্র, বিজন মিত্র (২৩) এবং আপস মিত্র।

​নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অপূর্ব বাছাড় প্রায় তিন মাস আগে বিজয় মিত্র ও তার ভাইদের সাথে প্রিয়াংকা সুইটস-এ অংশীদার হিসেবে ব্যবসায় শুরু করেন। এই ব্যবসায়িক অংশীদারত্বের জন্য অপূর্ব বাছাড় বিজয় মিত্রকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তীতে বিজয় মিত্র ও তার ভাইয়েরা অপূর্বকে ব্যবসায়িক মুনাফা দিতে অস্বীকার করেন।

​টাকার বিষয়ে অপূর্ব বারবার বিজয় মিত্রের কাছে গেলে তাকে টালবাহানা করে সময়ক্ষেপণ করা হয়। অপূর্ব বাছাড় বিজয় মিত্রের কাছে তার পাওনা টাকা ফেরত চান। এতে বিজয় মিত্র ও তার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে অপূর্বের মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অপূর্বকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

​অপমান ও ভীতির কারণে অপূর্ব বাড়িতে ফিরে আসেন। রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতে তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে অপূর্বকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।

অপূর্বের বাবা হরেন্দ্র বাছাড় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে সরল মনে ওদের বিশ্বাস করে টাকা দিয়েছিল। কিন্তু ওরা আমার ছেলের টাকাও মেরে দিয়েছে, আবার মারপিট করে হুমকিও দিয়েছে। আমার ছেলেকে ওরা হত্যা করেছে।”

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আতাউর রহমান জানান, এ ঘটনায় অপূর্বের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশের একটি দল সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

​ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও বিচার দাবির দাবি জোরালো হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট