1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মিঠাপুকুরে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ,একাধিক প্রাণহানীর ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি:

​রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথায় নিরাপদ সড়কের দাবিতে রবিবার (৫ এপ্রিল) সকালে দীর্ঘ সময় অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।রবিবার সকাল ১০টায় গড়ের মাথা এলাকায় জড়ো হতে শুরু করেন স্থানীয় ছাত্র-জনতা। গত কয়েকদিনে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি ,মিঠাপুকুর গড়ের মাথায় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পর গত ২ বছরে এখানে অন্তত ২০টি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় বেশকয়েকটি জীবন ঝরে যায়। গুরুত্বপূর্ণ এই চৌপতি (চার রাস্তার মোড়) এলাকায় কোনো ফ্লাইওভার বা ফুট ওভারব্রিজ না থাকায় সাধারণ মানুষ ও যানবাহন পারাপারে চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ,​মহাসড়ক নির্মাণে সঠিক পরিকল্পনার অভাব ছিল। ​ফ্লাইওভার বা ফুট ওভারব্রিজ না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। ​বৃহত্তর পরিসরে ইউটার্ন না থাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটছে। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ এবং মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক জামান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তিনি জনস্বার্থে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা পেয়ে দুপুরে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-জনতা। অবরোধ প্রত্যাহারের পর পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকাবাসীর দাবি, মঙ্গলবার সুনির্দিষ্ট সমাধান না আসলে তারা পুনরায় কঠোর কর্মসূচির ডাক দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট