1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি র‍্যাবের অভিযানে ঢাকা থেকে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গণধর্ষণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে এই ধারাবাহিকতায়।
বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, মামলার ভিকটিম ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর রানীরবন্দর শাখার একজন এনজিও কর্মী। এনজিও কর্মী হওয়ার সুবাদে অত্র মামলার ০১ নং আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভিকটিমের ইন্সুরেন্স কোম্পানীতে ৫-৬ জন ব্যক্তি পলিসি করবে বলে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে। এরই প্রেক্ষিতে গত ২৮/০১/২০২৬  তারিখ ০১ নং আসামি কয়েক দফা ফোন করে কৌশলে  ভিকটিমকে চিরিরবন্দর থানাধীন ০১ নং নশরতপুর ইউনিয়নের অন্তর্গত কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়াগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক উত্তম কুমারের ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে কথিত গ্রাহকের বাড়িতে যাওয়ার সময় দুপুর  ০১.৩০ ঘটিকায় আসামিদের পূর্ব পরিকল্পনা মোতাবেক আগে থেকে ওৎপেতে থাকা মামলার ২-৬ নং আসামিগণ জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে এবং মামলার ০২ নং আসামি ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে। এক পর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিগণ ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গণধর্ষণ মামলা রুজু হয়। যার মামলা নং-২২, তারিখ- ৩০/০১/২৬ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩), তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৭)। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-০৪, সিপিসি-২, সাভারের যৌথ অভিযানে ইং ০৪/০৪/২০২৬ তারিখ দুপুর ১২.২০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো তৈয়বপুর রোডে যৌথ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ০৫ নং আসামি মোঃ ফরিদুল ইসলাম ওরফে হুলু (২৫), পিতা- মাজেদ আলী, সাং- নরশতপুর (মাছুয়াপাড়া), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি গণধর্ষণ,অপহরণ, রাহাজানি,মাদক,হত্যা, চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে  বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট