1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ঝড় তুলল ইরান, দীর্ঘ একটি রাত দেখলো দেশটি

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলায় জর্জরিত করেছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে এ ঝড় তোলে তেহরান। এতে মধ্য ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

একটি মিসাইল সরাসরি আঘাত হানায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড তৈরি হয়, যার কারণে অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশে পুরো এলাকা।

ইসরাইলের ‘ওয়ালা’ নিউজ এজেন্সি জানিয়েছে, তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন এবং ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ওয়াইনেট নিউজ জানায়, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। এছাড়া বেনি ব্রাক এলাকায় বেশ কিছু গাড়িতে আগুন ধরে যাওয়ার খবরও তারা জানিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে।সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট