1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বিএনপির কমিটির সদস্যদের মাঝে সমন্বয় হীনতা থাকার কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপির প্রার্থী।একই কারণে আগামীতে আবারো উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা দেখা দিয়েছে এই উপজেলাটিতে। উপজেলা বিএনপির কমিটিতে একাধিক গ্রুপিং ও কমিটির সদস্যদের মাঝে সমন্বয় হীনতার কারণে আগামী উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা দেখা দিয়েছে।এই গ্রুপিং থাকায় দলীয় কর্মকাণ্ডে নেতা কর্মীদের তেমন কোনো উপস্থিতি নেই বললেই চলে সেই সাথে দিনের পর দিন উপজেলা বিএনপি অনেকটা ঝিমিয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে,মিঠাপুকুর উপজেলা বিএনপির বর্তমান যে কমিটি রয়েছে তারা সবাই নির্বাচন করে কমিটিতে এসেছে এদের অনেকে বিগত সরকারের আমলে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকা দুরের কথা নিজেকে লুকিয়ে রেখেছিল লোক চক্ষুর আড়ালে। আন্দোলন সংগ্রামে মিঠাপুকুর উপজেলা বিএনপির রাজপথে তেমন কোনো ভুমিকা ছিলনা।হাতে গনা দুই একজন নেতা কর্মী রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে মামলা ও হামলার শিকার হয়ে জেল হাজত খেটেছে। সরকার পতনের পর তারা বেরিয়ে এসে তেমন কোনো সুফল পায়নি বলে জানাগেছে।অপরদিকে দলীয় কিছু সুবিধা বাদী ব্যাক্তি রাজপথে না থেকেও প্যানেল করে নির্বাচন করে বর্তমান কমিটিতে এসেছে। ফলে মিঠাপুকুর উপজেলা বিএনপির কমিটিতে বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়েছে। উপজেলা বিএনপির কমিটির বেশ কয়েক জন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে গত জাতীয় সংসদ নির্বাচনে এই গ্রুপিংয়ের কারণে বিএনপি অনেক পিছিয়ে পড়েছে । এবং আগামীতে কমিটির সদস্যদের মাঝে সমন্বয় হীনতার কারণে উপজেলা ও ইউনিয়ন নির্বাচন আসছে সেখানেও বিএনপির পরাজয়ের আশংকা দেখা দিয়েছে। তাই আগামীতে মিঠাপুকুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে হলে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে হবে অন্যথায় আগামীতে মিঠাপুকুর বিএনপির আবারও বড় ধরনের পরাজয়ের আশংকা রয়েছে। তারা অবিলম্বে বিষয়টি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় কমিটির জরুরি হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট