1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বগুড়ায় বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম

জমি দখল করে কৃষকের কলা গাছ কর্তন

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের জমি দখল করে ৪০০টি কলা ও ১টি লিচু গাছ কর্তনের অভিযোগ উঠেছে উপজেলার বাটিকামারী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মুকুল হোসেনসহ অন্তত দশজনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একই গ্রামের মৃত আহসান সরকারের ছেলে জিন্নাত আলী সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রয় সূত্রে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী এলাকার ৪১ শতাংশ জমির মালিক হোন ভুক্তভোগী জিন্নাত আলী সরকার। এরপর ওই জমিতে বাণিজ্যিক ভাবে কলা চাষ শুরু করলে ওই জমির কিছু অংশ নিজের দাবি করে বাঁধা দেন অভিযুক্ত মুকুল হোসেন। এরপর হটাৎ গত শুক্রবার সকালে মুকুলসহ অন্তত ১০জন হাতে হাঁসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে সব গাছ কর্তন করে ও ওই জমিতে থাকা ১টি সেল মেশিন নিয়ে যায় এবং মেশিন রাখা ঘর গুড়িয়ে দেয়।

ভুক্তভোগী জিন্নাত আলী সরকার জানান, ‘গাছ কর্তন, ভাঙচুর ও সেল মেশিন নিয়ে যাওয়ায় তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া, অভিযুক্তরা তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন, ওসি সাহেব মামলা রেকর্ডের আশ্বাস জানিয়েছেন।’অন্যদিকে প্রধান অভিযুক্ত মুকুল হোসেন বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি, একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট