1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ মাদারীপুরে বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টায় নারীর উপর হামলা,রক্তাক্ত আহতাবস্থায় হাসপাতালে ভর্তি বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, পুনর্নির্বাচনের দাবি মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে সাজা জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ

জমি দখল করে কৃষকের কলা গাছ কর্তন

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের জমি দখল করে ৪০০টি কলা ও ১টি লিচু গাছ কর্তনের অভিযোগ উঠেছে উপজেলার বাটিকামারী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মুকুল হোসেনসহ অন্তত দশজনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একই গ্রামের মৃত আহসান সরকারের ছেলে জিন্নাত আলী সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রয় সূত্রে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী এলাকার ৪১ শতাংশ জমির মালিক হোন ভুক্তভোগী জিন্নাত আলী সরকার। এরপর ওই জমিতে বাণিজ্যিক ভাবে কলা চাষ শুরু করলে ওই জমির কিছু অংশ নিজের দাবি করে বাঁধা দেন অভিযুক্ত মুকুল হোসেন। এরপর হটাৎ গত শুক্রবার সকালে মুকুলসহ অন্তত ১০জন হাতে হাঁসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে সব গাছ কর্তন করে ও ওই জমিতে থাকা ১টি সেল মেশিন নিয়ে যায় এবং মেশিন রাখা ঘর গুড়িয়ে দেয়।

ভুক্তভোগী জিন্নাত আলী সরকার জানান, ‘গাছ কর্তন, ভাঙচুর ও সেল মেশিন নিয়ে যাওয়ায় তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া, অভিযুক্তরা তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন, ওসি সাহেব মামলা রেকর্ডের আশ্বাস জানিয়েছেন।’অন্যদিকে প্রধান অভিযুক্ত মুকুল হোসেন বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি, একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট