1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মিঠাপুকুরে আদিবাসী শিকারীদের হাতে চলছে বন্যপ্রানী নিধন, নিশ্চুপ স্থানীয় বন প্রশাসন,বিপন্ন জীববৈচিত্র্য

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর ) প্রতিনিধিঃ

​রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর বন বিভাগ ও ইকোপার্ক এলাকায় বন্যপ্রাণী শিকারের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। একদল সশস্ত্র শিকারি চক্রের অব্যাহত তান্ডবে বনের জীববৈচিত্র্য এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রতিদিন প্রকাশ্যে তীর-ধনুক ও বল্লম নিয়ে বন বিড়াল, বেজি,গাছ ইদুর, কাঠবিড়ালি, পাখি,গুইসাপ এবং শিয়ালের মতো বিলুপ্তপ্রায় প্রাণী নিধন করা হলেও প্রশাসনিক কোনো কঠোর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল হতেই ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সাঁওতাল শিকারি দল বনের গভীরে প্রবেশ করে। তাদের হাতে থাকে আদিম ধারালো অস্ত্র—তীর-ধনুক, বল্লম,গুলতি এবং মাটি খোঁড়ার সাবল। তারা ঝোপঝাড় ও গর্ত থেকে খুঁজে বের করে বন বিড়াল, শিয়াল ও বেজি সহ নানান বন্যপ্রাণী। এরপর অত্যন্ত অমানবিক কায়দায় পিটিয়ে বা আঘাত করে প্রাণীগুলোকে হত্যা করা হয়। শিকার শেষে মৃত প্রাণীগুলোকে বাঁশে ঝুলিয়ে বিজয়ের বেশে লোকালয় দিয়ে নিয়ে যাওয়া হয়। পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ​চৈত্রকোল ইউনিয়নের চক কৃষ্ণ পুর আদিবাসী পাড়ার শিকারি দলের অন্যতম সদস্য রাম সাহান,কমল ও রাম মিনজী দম্ভোক্তী করে বলেন, “প্রতিটি বড় প্রাণী থেকে আমরা ৫ থেকে ২০ কেজি পর্যন্ত মাংস পাই। আমাদের পরিবারের আমিষের চাহিদা মেটাতে এই মাংস বেশ সহায়ক।” বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। মূলত সচেতনতার অভাব এবং সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে তারা বনের প্রাণীদের টার্গেট করছে।পরিবেশবিদদের মতে, শিয়াল ও বন বিড়াল মূলত কৃষকের বন্ধু। এরা ফসলি জমির ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর পোকা খেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এভাবে অবাধে নিধন চলতে থাকলে এলাকায় ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাবে এবং কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এই বনের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবৈচিত্র্য চিরতরে হারিয়ে যাবে।

​গোপালপুর বনবিটের রেঞ্জ বন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে বলেন, “গোপালপুর বনবিটের আওতাধীন এই অঞ্চলে চোরা শিকারীরা প্রায়ই চোরা ফাঁদ পাতে আমরা খবর পেয়ে সাথে সাথে অভিযানে নেমে পড়ি,আমাদের উপস্থিতি টের পেয়েই ওরা পালিয়ে যায়। বন্যপ্রাণী শিকার আইনত একটি দণ্ডনীয় অপরাধ। শিকারীরা চাইলেই বন্যপ্রাণী শিকার করতে পারেনা। সংশ্লিষ্ট বিট বন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে তারা ওদের যেখানেই পাবে সেখান থেকে ধরে ভ্রমমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করবে। আদিবাসী চোরা শিকারীদের ধরতে পারলে এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, বন্যপ্রাণী শিকার বা হত্যা করা জেল ও জরিমানাযোগ্য অপরাধ। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত টহল না থাকায় শিকারিরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই শাল্টি গোপাল পুর বন বিট এলাকা প্রাণীশূন্য হয়ে পড়বে।

​স্থানীয় বাসিন্দা সচেতন নাগরিক’রা দাবি করে বলেন, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা এবং শিকারি সম্প্রদায়কে আইনি কাঠামোর আওতায় এনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট