1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাদারীপুরের শিবচরে বিএনপি প্রার্থীর শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের কবর জিয়ারতের ঘটনা “টক অব দ্যা টাউন এন্ড ভিলেজে”পরিণত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/’২৬ ঘিরে মাদারীপুর শিবচর উপজেলায় (মাদারীপুর-শিবচর-১) জাতীয় সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের একটি অংশ সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক হুইপ ও পলাতক সাবেক প্রভাবশালী ধনকুবের এমপি নূরে আলম চৌধুরী লিটনের পিতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করাকে কেন্দ্র করে দলীয় অঙ্গণে, সাধারণ ভোটার ও নেতা-কর্মী-সমর্থকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি করেছে- যা’ মাদারীপুরে “টক অব দ্যা টাউন এন্ড ভিলেজে” পরিণত হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম, পাড়া-মহল্লা ও গ্রামে-গঞ্জে নানাবিধ গুঞ্জন ও আলোচনা- সমালোচনার খোড়াকে পরিণত হয়েছে। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই, আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ঠ ক্ষমতাধর নেতা ও পালাতক সংসদ সদস্য নূরে আলম লিটন চৌধুরীর পিতা। রবিবার (২, ফেব্রুয়ারী) তার কবর জিয়ারতের পর থেকেই অদ্যাবধি(৩,ফেব্রুয়ারী) আলোচনা-সমালোচনা চলছে শিবচর উপজেলা সহ মাদারীপুরের সর্বত্র, এমনকি বিষয়টি গণমাধ্যমেও আসতে শুরু করেছে। “টক অব দ্যা টাউন,ভিলেজ এন্ড ডিসকাশন”- এ পরিণত হয়েছে বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের অনেকে বলছেন, ভোটে জয়লাভ করার জন্য প্রার্থীরা নীতি-নৈতিকতা বিসর্জন দিবে এটা কাম্য নয়। আবার অনেকে বলছেন, একজন মৃত মানুষের কবর জিয়ারত করার মধ্যে দোষের কিছু নেই। মূলতঃ ভোটে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের মতে- মাদারীপুর হলো আওয়ামী ভোটার অধ্যুষিত এলাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মাদারীপুরের ভোটারদের ভোট নিজ দলের পক্ষে নিয়ে জয়লাভ করার জন্য বিএনপি-জামাত সহ অন্যান্য দলের প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী-সমর্থক প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন, নির্যাতন, গুম-খুন, লুটপাট ও রাজনৈতিক নিপিড়ন চালিয়েছে- তার অন্যতম সুবিধাভোগী ছিলেন মরহুম ইলিয়াস চৌধুরীর ছেলে চিফ হুইফ ও পলাতক সাংসদ নূরে-আলম-লিটন চৌধুরী। তার পিতার কবর জিয়ারত করে আওয়ামীলীগের ভোট টানার এটি একটি নীতি বহির্ভূত কাজ। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা বলেন, যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিষ্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক।

তারা আরো বলেন, আওয়ামীলীগের শাসনামলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তাদের অনুভূতিতে এই ঘটনা আঘাত করেছে। এতে সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক বিএনপির ভেতরের ঐক্য ও জনসমর্থনের ওপর এমনকি ভোটের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট