1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ

র‍্যাবের জন্য ১৬৩ গাড়ি কেনার সিদ্ধান্ত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন যানবাহন কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রস্তাবিত ১৬৩টি গাড়ির মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। তবে নির্ধারিত সময়ের কারণে আগামী ১২ ফেব্রুয়ারির আগে এসব যানবাহন কেনা সম্ভব নয়। ফলে পরবর্তী সরকার এসে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এসব যানবাহন কেনার অর্থ ব্যয় করা হবে। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ক্রয় কার্যক্রম বাস্তবায়িত হবে। আগে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, প্রকল্পটি ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্রহণ করে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। পরবর্তীতে ২০৭ কোটি টাকা কমিয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়, ফলে সংশোধিত ব্যয় দাঁড়ায় ৮২৭ কোটি টাকা।

এই প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন ও ১৩১টি সরঞ্জাম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮০৯টি যানবাহন এবং ১০১টি সরঞ্জাম কেনা সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, কেনা হতে যাওয়া জিপগুলোর ইঞ্জিন ক্ষমতা হবে ২ হাজার ৫০০ সিসি। প্রতিটি জিপের সম্ভাব্য বাজারমূল্য দেড় কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি পেট্রলচালিত জিপের বর্তমান বাজারদর প্রায় ৬৪ লাখ টাকা এবং শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাসের দাম প্রায় ৪৮ লাখ টাকা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট