1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

অনিয়মের কারণে সাময়িকভাবে প্যাথলজি কার্যক্রম স্থগিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালের

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালে সকল প্রকার বৈধ লাইসেন্স বিদ্যমান রয়েছে এবং নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

একটি অনিচ্ছাকৃত ভুল তথ্য ও প্রশাসনিক ভুল বোঝাবুঝির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাব বিভাগ বন্ধ রাখা হলেও বহির্বিভাগসহ অন্যান্য সকল চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায় যে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী একটি বি-ক্যাটাগরির প্যাথলজি ল্যাব হিসেবে নিবন্ধিত। এ ক্যাটাগরির ল্যাবের ক্ষেত্রে পূর্ণকালীন প্যাথলজিস্ট নিয়োগের আইনগত বাধ্যবাধকতা নেই।

সূত্র আরও জানায়, সাতক্ষীরা জেলায় বর্তমানে মাত্র চারজন প্যাথলজিস্ট রয়েছেন, যারা বিভিন্ন বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠানে খণ্ডকালীন ও চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় এর আগে ডা. আব্দুস সাদিক অপু সপ্তাহে দুই দিন চুক্তিভিত্তিক প্যাথলজিস্ট হিসেবে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। তবে চলমান সড়ক সংস্কার কাজের কারণে তিনি সাময়িকভাবে হাসপাতালে উপস্থিত হতে পারছেন না।

এ অবস্থায় হাসপাতালের ল্যাব ইনচার্জ অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করায় বিষয়টি প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি করে। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশক্রমে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র প্যাথলজি ল্যাব বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন কার্যালয়ের পরামর্শ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একজন নতুন প্যাথলজিস্ট বিশেষজ্ঞের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। এ সংক্রান্ত কাগজপত্রের কপিও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আগামী ২ থেকে ১ দিনের মধ্যেই প্যাথলজি ল্যাব পুনরায় চালু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,
“অনিচ্ছাকৃত ভুল তথ্যের কারণে সৃষ্ট সাময়িক বিভ্রান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রোগীসেবার মান অক্ষুণ্ণ রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট