1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

এক যুগেও সংযোগ সড়ক হয়নি, অচল হয়ে পড়ে আছে দেড় কোটি টাকার সেতু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এক যুগ পেরিয়ে গেলেও আজও কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় বহু প্রতীক্ষিত এ অবকাঠামোর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৪ সালে কুড়ারপাড় বিলে প্রায় ৩৩ মিটার দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণকালে আশপাশে পর্যাপ্ত সরকারি জমি না থাকায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই সেতুর কাজ সম্পন্ন করা হয়। এর ফলে সেতুর দুই পাশে ব্যক্তিমালিকানাধীন জমি ও বসতবাড়ি থাকায় আজ পর্যন্ত সেখানে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি।
সেতুটির দুই পাশে বসতবাড়ি থাকলেও মাঝখানে দাঁড়িয়ে থাকা সেতুটি এখন এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাটি ফেলে সেতুতে ওঠার জন্য একটি সরু কাঁচা পথ তৈরি করেছেন। তবে পথটি এতটাই সংকীর্ণ যে কেবল হেঁটে চলাচল করা যায়। মোটরসাইকেল, রিকশা-ভ্যান কিংবা ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব।
স্থানীয়দের অভিযোগ, সেতুর উভয় পাশে মাত্র ৪০০ মিটার করে সংযোগ সড়ক নির্মাণ করা গেলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো এবং কৃষিপণ্য পরিবহন অনেক সহজ হতো। এ দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে লালমনিরহাট এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, “সেতুর এপ্রোচ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে কাজ শুরু করা হবে।”
তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়—দ্রুত সময়ের মধ্যে নিয়মানুযায়ী জমি অধিগ্রহণ করে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। অন্যথায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কোনো কাজে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট