1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

স্বেচ্ছাশ্রমে নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করলো যুবদল

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী ঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নিজ অর্থায়নে এবং নিজেরাই শ্রম দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করেছে যুবদলের নেতাকর্মীরা । এতে সাঁকোর পুর্ব পাশের আমতলা গ্রাম এবং পশ্চিম পাশে মহিষতলী গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার বিকেলে সাঁকোটি উদ্বোধন করে জনসাধারণের জন্য উম্মুক্ত করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ। এসময জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক , যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ইউপি সদস্য আব্দুল করিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তুজার রহমান মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ওই রত্নাই নদীর পশ্চিম পাশে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী এলাকা এবং পূর্ব পাশে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার মানুষের বসবাস। নদীর পূর্বপাশে তিনটি প্রাথমিক, একটি দাখিল মাদ্রাসা ও দুইটি উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ নৌকা দিয়ে নদী পাড় হতেন। দেশ স্বাধীনের পর থেকে নদীটি দুই ইউনিয়নের মানুষকে বিভক্ত করে রেখেছিলো। উৎপাদিত ফসল নিয়ে নদী পাড় হওয়া ছিলো কৃষকদের বিড়ম্বনা। তাদের নৌকাই ছিলো একমাত্র ভরসা। জনসাধারণের ভোগান্তির বিষয়টি অনুধাবন করে নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন যুবদলের নেতাকর্মীরা।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে স্থানীয় ভেলাবাড়ী ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে ওই দৃষ্টিনন্দন বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্কুল শিক্ষক আব্দুল মতিন জানান,সাঁকোটির বেশি সুবিধা পাবে দুই পাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থী। আগে এসব শিক্ষার্থীদেরকে নৌকায় নদী পার হতে হতো। ফলে বাড়তি খরচ, সময় নষ্ট এবং নিরাপত্তাহীনতা ছিল তাদের নিত্যসঙ্গী। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেতো।

৭ম শ্রেণীর এক শিক্ষার্থী মহি উদ্দিন জানায়, এখন সাঁকোটি নির্মাণ হওয়ায় তাদের প্রতিদিনের পথচলা অনেক সহজ হলো। তাদের প্রতিদিন ক্লাসে যেতে আর ঝুঁকি নিয়ে নৌকা পাড় হতে হবে না। পড়ে গিয়ে বই খাতাও আর ভিজে যাবে না। তারা এখন সহজেই স্কুলে যেতে পারবে

ভ্যান চালক বিপ্লব মিয়া জানান, সাঁকোটি স্থানীয় কৃষক, শ্রমজীবী এবং সাধারণ মানুষের জীবনে এনে দিয়েছে স্বস্তি। হাটবাজার, ইউনিয়ন পরিষদ ও জেলা শহরে যাতায়াতের পথ কয়েক কিলোমিটার কমে যাওয়ায় সময় ও যাতায়াত ব্যয় দুটিই কমবে। সাঁকোটি তাদের দীর্ঘদিনের যোগাযোগে দুর্ভোগ লাঘব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট