1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মহীয়সী নারী বেগম রোকেয়া দিবসে ৪ নারী পেলেন রোকেয়া পদক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি। পদকপ্রাপ্তরা হলেন,নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে নারী আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্রটি স্থাপন করা হয় এর সঠিক তদারকি ও দেখভালের অভাবে বর্তমানে করুনদশায় পরিণত হয়েছে। দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা স্মৃতি কেন্দ্র দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান। কেননা তেমন কোন কার্যক্রম নেই সেখানে। প্রতি বছর রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে সরকারীভাবে শুধুমাত্র তিন দিনের জন্য ডিসেম্বর মাসের ৯-১১ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। আজ ৯ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সাড়ে ১০টায় দিবসের প্রথম দিন রােকেয়ার স্মৃতিস্তম্ভ পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলনের মধ্য দিয় তিনদিনের কর্মসূচীর উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার,মোঃশহিদুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন,রংপুর ডিআইজি মোঃআমিনুল ইসলাম,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,সহযোগী অধ্যাপক,,ড. মোঃ মনিরুজ্জামান।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার,মোঃ পারভেজ, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন ,পায়রাবন্দ সরকারি ডিগ্রী কলেজ সহকারি অধ্যক্ষ আবু আল বাকের,পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহেদুল আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা রোকেয়া স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
জানা যায়, রোকেয়া অনুরাগী মানুষের দাবিতে ১৯৯৭ সালে রোকেয়ার জন্মভিটায় স্মৃতি কেন্দ্রটির ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। স্মৃতি কেন্দ্রে একটি অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউজ, মিলনায়তন, ডরমেটরি, গবেষণা কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার, আবাসিক সুবিধাসহ বিশাল অবকাঠামো রয়েছে। স্মৃতি কেন্দ্রের ভেতর মনোরম পুকুরপাড়ে তৈরি করা হয়েছে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য। তবে গ্রন্থাগার থাকলেও সেখানে বই ও সাময়িকী নেই। মিলনায়তনের অবস্থাও করুন ।
লোকোবল সংকটের কারণে মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রপাতি থাকলেও কার্যক্রম না থাকায় ধুলো-ময়লা জমে তা নষ্ট হওয়ার পথে। সংগ্রহ শালার স্থাপনা থাকলেও মুলত সংগ্রহে কিছুই নেই সেখানে, বিদ্যুত বাতিগুল নষ্ট থাকার কারণে স্মৃতি কেন্দ্রটি থাকে অন্ধকারে। এ অবস্থায় অনেক দুর-দুরান্ত থেকে বেগম রোকেয়ার জন্মভিটা দেখতে এসে দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যান। একইভাবে রোকেয়ার বাস্থভিটায় বিদ্যুতের লাইন স্থাপন করা থাকলেও কখনো কখনো আলো জলেনা। অবকাঠামো নষ্টহয়ে যাওয়ার ফলে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে রেষ্টহাউজটি।
উপজেলার পায়রাবন্দে নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে মানুষের পদচারনায় প্রাণ ফিরে পায় তাঁর জন্মভিটার ‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র।’
বেগম রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম দুলাল বলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি চালু করা হয়েছে তার পুরোপুরি বাস্তবায়ন চাই। আর রোকেয়া অনুরাগী মানুষের দাবি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রসহ যাবতীয় কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার।##০৯-১২-২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট