1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

আরেকটা যুদ্ধ বাকি আছে ইসলাম কায়েম করার যুদ্ধ, মুজিবুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
জুলাই আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবিদের অনুসরণে আমাদেরকে যুদ্ধ করতে হবে। হাত উচিয়ে আল্লাহকে দেখান, বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব, ইংশাআল্লাহ।
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৮ দলের পাঁচ দফা দাবিগুলো হলো—জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ—এই সমস্ত খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। ৫৪ বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোনো সরকারই মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয় ব্যক্তির জন্য, না হয় দলের জন্য কল্যাণ করেছে। আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। তারা আখিরাতের কল্যাণের জন্য কাজ করেনি।
কোরআনের একটি সূরার আয়াতের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ তায়ালা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চারটি কাজের কথা বলেছেন। নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে। যাকাত চালু করে মানুষের ক্ষুধা-দারিদ্রতা দূর করে দিতে হবে। ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে—এই চার দফা কাজ এবং কোরআনের আইন চালু করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের এই নেতা বলেন, আবু সাঈদের যুদ্ধের টার্গেট ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ বা আমরা সুবিচার চাই। ইসলাম কায়েম ছাড়া দেশে সুবিচার নিশ্চিত হতে পারে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, দ্বীন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে, কোনো দেশে জাস্টিস নাই। বাংলাদেশে জাস্টিস তো হয়নি, জুলুম-অত্যাচার, নির্যাতন করা হয়েছে।
পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আমরা সরকারকে বলেছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া দরকার। সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। অতীতে চোর-ডাকাতদের মতো ভোটের বাক্সগুলো চুরি-ডাকাতি হয়েছে। ২০১৪ তে বিনাভোটে নির্বাচন হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আর ২০২৪-এ কেউ ভোট দিতেও যায়নি, কেউ ভোটে দাঁড়াতেও (প্রতিদ্বন্দ্বিতা) চায়নি। সাংবাদিকরা রিপোর্ট করেছিলেন, ভোটকেন্দ্রে মানুষ নেই কুত্তা (কুকুর) কয়েকটা শুয়ে আছে। কুত্তা শুয়ে থাকার নির্বাচন আমরা আর বাংলাদেশে চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে।
মুজিবুর রহমান বলেন, গণভোট মানে জনগণ ভোট দেবে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না বলেই গণভোট হচ্ছে। এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চায়, তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। আর যারা গণভোট হতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেজন্য তারা নির্বাচনের দিকে গণভোট চায়। এখন গণভোট আগে হোক আর পরে হোক আমরা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, এটা প্রমাণ করব, ইংশাআল্লাহ। যারা গণভোট চায় না তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না।
বিএনপি এবং জাতীয় পার্টিকে ইঙ্গিত করে জামায়াতের নায়েবে আমির বলেন, যারা চোর-ডাকাত, ছিনতাইকারী আগামীতে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হবে না। যারা শরিয়তের আইন বিশ্বাস করে না, তাদেরকে ভোট দেওয়া উচিত না। আমি জানি না জনগণ এবার কি রায় দেবে? তবে আমরা বলেছি, অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে—দুজনই সমান অপরাধী। একটাকে যদি (আওয়ামী লীগ) তার কাজকাম নিষিদ্ধ করা হয়, যারা সহযোগী তাদেরও নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলবো, সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি।রংপুর বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৮ দলের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।
এ ছাড়া, বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা জামায়াত আমীর সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক সহ ৮ দলের স্থানীয় নেতৃবৃন্দ।##০৩-১২-২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট