1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

পার্বতীপুরে লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-মোকাররম এলাকায় সংঘটিত লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা।
আজ ২৮ অক্টোবর সকাল ১০টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) ও দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং দিনাজপুর-৫ আসনের মনোনীত এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি ও যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পার্বতীপুর পৌর শাখার আমির খন্দকার আশরাফুল আলম, পৌর বাইতুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, এবং উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা যুব বিভাগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে তাণ্ডব চালায়। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা আরও বলেন, ওইদিনের ঘটনাটি আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ এবং বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ওপর একটি নির্মম আঘাত ছিল।
বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট