1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 বিনোদন ডেস্ক:

বহু প্রতীক্ষার অবসান ঘটালেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির আলোর উৎসবেই প্রকাশ্যে আনলেন তাদের আদরের কন্যা ‘দুয়া’র মুখ।

পোস্ট করা পারিবারিক ছবিতে দেখা যায়, দীপিকা, রণবীর এবং ছোট্ট দুয়া—তিনজনেই ঐতিহ্যবাহী পোশাকে সেজে তোলা মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন অনুরাগীদের সঙ্গে। দীপাবলির আলোয় ঝলমল করা ছবিগুলো একদিকে যেমন ঘরোয়া, তেমনি অন্যদিকে এক গভীর ভালোবাসার বার্তা বহন করে।

ছবিতে দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের চুড়িদার ও মানানসই সোনার গয়না। ছোট্ট দুয়ার সাজে যেন দীপিকারই প্রতিচ্ছবি। মায়ের কোলেই কখনো হাসছে, কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আশপাশে।

রণবীরও কম যাননি। পরনে ছিল অফ হোয়াইট ও ঘিয়ে রঙের শেরওয়ানি, কন্যার পাশে তার চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা—দুয়া দেখতে দীপিকার মতো, না রণবীরের?

অনেকে বলছেন, চোখেমুখে দীপিকার ছায়া স্পষ্ট, আবার কেউ কেউ রণবীরের হাসির সঙ্গে মিল খুঁজছেন দুয়ার মুখে।

ছবির সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শেষ ফ্রেমটি, যেখানে ছোট্ট দুয়া মায়ের কোলে বসে দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন। দীপাবলির দিনে এমন ছবি যেন ভালোবাসা, বিশ্বাস আর নতুন শুরুর প্রতীক হয়ে উঠেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর ঠিক পরদিন দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তারা একটি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

সেই বছরের দীপাবলিতে কেবল মেয়ের পায়ের ছবি দিয়েই নাম প্রকাশ করেছিলেন—‘দুয়া’।
চলতি বছর, একই দিনে, মেয়ের পূর্ণ মুখাবয়ব ও উপস্থিতি প্রকাশ করে যেন নিজেদের জীবনের এক নতুন অধ্যায় ভাগ করে নিলেন তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট