1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

কলমাকান্দা রংছাতিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ব্যারিস্টার কায়সার কামালের

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নেত্রকোন প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী এক মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, ” মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্ত সড়কে সেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপজেলা বিএনপিসহ স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল স্থানটি— “মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।” ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কলমাকান্দা একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় পাশের দেশ ভারত থেকে সহজেই মাদক প্রবেশ করছে। এই মাদকই আমাদের সমাজে চুরি, সন্ত্রাস, রাহাজানির মতো অপরাধ বাড়িয়ে দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবে আজ মানববন্ধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি— দ্রুত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করুন। তা না হলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” তিনি আরও বলেন, “মাদকের কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙ্গে যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়ছে, পরিবারগুলো ভেঙ্গে পড়ছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আজকের এই মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, এই কর্মসূচি অব্যাহত থাকবে।”
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালানকারীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সীমান্তপথে কঠোর নজরদারি স্থাপনের দাবি জানান। ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, “দলীয় কিছু অসৎ ব্যক্তি যারা অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই—দলীয় পরিচয়ধারী হলেও কেউ যদি মাদক বা চোরাচালানে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।” কর্মসূচিতে হাজারো মানুষ উপস্থিত হয়ে মাদক ও চোরাচালানবিরোধী জোরালো বার্তা দেন।
আয়োজকদের মতে, এই ধরনের সামাজিক আন্দোলনই পারে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদকমুক্ত রংছাতি ইউনিয়ন, কলমাকান্দা ও দুর্গাপুর গড়ে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট