1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি

গাজায় হামাসের সঙ্গে গোত্রের লড়াই, নিহত-২৭

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ গাজার গুরুত্বপূর্ণ এই এলাকা।

ঘটনাটি ঘটে শনিবার, যখন হামাসের নিরাপত্তা বাহিনী একটি বহুতল ভবনে আশ্রয় নেওয়া সশস্ত্র ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিযানের সময় দুগমুশ গোত্র ব্যাপক প্রতিরোধ গড়ে তুললে টানা গোলাগুলি শুরু হয়। এতে হামাসের আট সদস্য ও গোত্রটির ১৯ জন যোদ্ধা নিহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের মধ্যে শত শত পরিবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এক বাসিন্দা বলেন, এই প্রথম আমরা নিজেদের লোকদের হাত থেকে পালাচ্ছি, ইসরায়েলিদের হাত থেকে নয়।

এই এলাকাতেই অবস্থিত জর্ডানিয়ান হাসপাতালের কাছাকাছি সংঘর্ষ হওয়ায় জরুরি চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হয়।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে পরস্পরবিরোধী দাবি রয়েছে। হামাসের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তাদের দুই যোদ্ধাকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল দুগমুশ গোত্র। এর প্রতিক্রিয়ায়ই অভিযান চালানো হয়।

অন্যদিকে, দুগমুশ গোত্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামাস তাদের একটি আশ্রয়কেন্দ্র দখলের চেষ্টা করছিল। ওই ভবনে আল-সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন। গোত্রটির দাবি, হামাস জোরপূর্বক পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে ঘাঁটি গড়তে চেয়েছিল।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বাহিনী কাজ করছে এবং যে কোনো ‘অবৈধ সশস্ত্র গোষ্ঠী’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুগমুশ গোত্র গাজা অঞ্চলের অন্যতম প্রভাবশালী পরিবার। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চললেও সাম্প্রতিক এ সংঘর্ষ দুই পক্ষের সম্পর্কে ফের তীব্র উত্তেজনা তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট