1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ঝালকাঠিতে ইজিবাইক চালক হত্যা,তিনজনের যাবজ্জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

তৃপ্তি সরকার,ষ্টাফ রিপোটারঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকায় ইজিবাইক চালক মো. সোবাহান খলিফাকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, রায়ের সময় আসামি রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন ইজিবাইক চালক সোবাহান খলিফা। পরদিন সকাল সোয়া ৭টার দিকে শ্রীরামপুর এলাকায় আমড়া গাছের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আল মামুন নলছিটি থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে নলছিটি থানার এসআই মফিজুর রহমান তথ্য-প্রযুক্তি ও সিসি টিভি ফুটেজের সহায়তায় তিন আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে ২০২৩ সালের ২৮ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর একই বছরের ২৫ জুলাই দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৩৪ ধারায় চার্জ গঠন করে আদালত।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। আদালত ন্যায়সঙ্গত রায় দিয়েছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট