1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি :

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাকর অব্যহতি দিয়েছে মিঠাপুকুর উপজেলা বিএনপি। এ ঘটনায় টক অব দ্যা এলাকায় পরিণত হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম মো. এনামুল হক। তিনি উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগীর পরিবার থেকে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের একটি গ্রামের দরিদ্র রিক্সা/ ভ্যানচালকের স্ত্রীর সাথে গত  জাতীয় সংসদ নির্বাচনের সময় পরিচয় হয়েছিল ওই বিএনপি নেতার। নির্বাচনের পর ওই গৃহবধূকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এনামুল হক। এ পরিপ্রেক্ষিতে  ২৫ এপ্রিল এনামুল ওই গৃহবধূর বাড়িতে যান এবং ফ্যামিলি কার্ডের জন্য বিভিন্ন তথ্য চান। ওই সময় বাড়িতে লোকজন ছিলনা। এ সুযোগে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করেন। পরে, গৃহবধূ এনামুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। গৃহবধূ বলেন, ‘বাড়িতে এসে এনামুল আমাকে জানান- ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য মোবাইল নম্বর, এনআইডি কার্ডসহ অন্যান্য কাগজপত্রাদী প্রয়োজন। এ সময় নানান কুরুচিপূর্ণ কথা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে জড়িয়ে ধরে আমাকে ধর্ষণের চেষ্টা চালান। আমি কৌশলে তার হাত থেকে নিজেকে রক্ষা করি।’তবে,অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হক অভিযোগ অস্বীকার করেন। এ দিকে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড় এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হককে দলীয় পদ ও সাধারন সদস্য থেকে অব্যাহতি দেন। উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, ঘটনা জানার পরই এনামুলকে দলকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপকর্ম কারীদের দলে ঠাঁই দেওয়া হবেনা।
মিঠাপুকুর থানার  ওসি নুরুজ্জামান বলেন, ‘এ পর্যন্ত এ ধনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট