1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

মাদারীপুরে নিজ মাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীকে কুপিয়ে জখম,ছেলের বিরুদ্ধে বাবা দিলেন জবানবন্দি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি গ্রামের মাদকাসক্ত রানা সর্দারের (৩০) মারধরে নিজের বৃদ্ধা মা আহত হলে এর প্রতিবাদ করায় উক্ত ব্যক্তির হামলায় প্রতিবেশী মতি সরদার সহ আরো কয়েকজন আহত হয়। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ​স্থানীয় ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, বিগত ১০/৪/’২৬ ইং সকাল ১০ ঘটিকায় রানা সরদার নিজ বাড়িতে মাদকাসক্ত হয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নিজের মাকে মারধর করছিলেন। বিষয়টি দেখে প্রতিবেশী মতি সরদার প্রতিবাদ করেন এবং কেন মাকে মারধর করছে তা জানতে চাইলে ​এতে ক্ষিপ্ত হয়ে রানা সরদার চিৎকার করে বলেন, “আমার মাকে আমি মারছি, তোর তাতে কী?” এই কথা বলেই রানা ঘর থেকে দেশীয় অস্ত্র (ফুলকুচি) নিয়ে এসে মতি সরদারের নাকের ওপর কোপ মেরে ও পিটিয়ে আহত করে। এ প্রসঙ্গে ভুক্তভোগী ও​গ্রামবাসীরা জানান, রানা সরদার শুধু মতি সর্দারকেই নয়, বরং প্রতিবাদ করায় অন্যান্য আত্মীয়-স্বজন ও তার চাচাতো ভাই সহ চাচা-চাচীদের সাথেও চরম দুর্ব্যবহার ও মারধর করে। তারা আরো বলেন, সন্ত্রাসী রানা ও তার ভাইরা মিলে অনেকদিন পূর্বে তাদের খালাতো ভাইকে হত্যাকান্ড ঘটিয়ে ১০ বছর এলাকা ছড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে পরে এখন আবার সে এলাকায় ফিরে এসেই আধিপত্য দেখিয়ে মানুষের সাথে অমানবিক আচরণ করছে। এখন তারা আবার নিজের বৃদ্ধ মাকে মেরে আহত করে ও নিজের মাথা নিজেই ফাটিয়ে আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে, যা’তে আমরা ঘায়েল হই। বিবাদী রানার বিরুদ্ধে বাবা হানিফ সরদার অপকর্মের কথা স্বীকার করে বলেন, “আমার ছেলে রানা মাদক সহ নানা অপরাধে জড়িত, চাচা-চাচিদেরও মারধর করতে দ্বিধা করেনা, আমাকেও সে হয়রাণি ও অত্যাচার করে, প্রতিবাদ করলে বাসার জিনিষপত্র ভাঙ্চুর করে, গায়ে হাত দেয়। ​আহত মতি সরদারের স্ত্রী পারুল বেগম (৫০) বাদী হয়ে এই ঘটনার বিচার দাবিতে মাদারীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “রানা ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তারা আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।উল্লেখিত ঘটনাসমূহে বর্তমানে এলাকায় এ নিয়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। তারা পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে রানা সরদারের খোঁজ নিতে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট