1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার কুড়িগ্রামে কিশোরীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় একটি প্রাণবন্ত হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে এলাকার কিশোরীরা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে টেরেডেস হোম (TDH) ফাউন্ডেশন এবং অলিম্পিক সলিডারিটির স্পিরিট প্রকল্প। আয়োজনে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমান। তিনি বলেন, কিশোরীদের খেলাধুলায় সম্পৃক্ততা তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরেডেস হোম, ঢাকার লজিস্টিক কো-অর্ডিনেটর মোহাম্মদ রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সলিডারিটি প্রকল্পের ডিপিএম মোঃ আমিনুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন স্পিড প্রকল্পের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক মোঃ মাহবুবার রহমান, সমাজসেবক ও পল্লী চিকিৎসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আনিচুর রহমান এবং অভিভাবক সদস্য মোছাম্মদ আয়েশা বেগমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত কাজের মানসিকতা গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় টেরেডেস হোম ফাউন্ডেশনের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাদের বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সলিডারিটি স্পিরিট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে উৎসাহব্যঞ্জক পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট