1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা

মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় শিবচর ও রাজৈর থানার বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে মাদারীপুর ডিষ্ট্রিক্ট পুলিশ মিডিয়া সেল। রবিবার (১২ই এপ্রিল) এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। মাদারীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতির লক্ষ্যকে সামনে নিয়ে জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সকল থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ শিবচর ও রাজৈর থানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। এয়ময় শিবচর থানায় ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন, জিআর পরোয়ানাভূক্ত ০২ জন এবং নিয়মিত মামলায় ৫ জনসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। অপরদিকে রাজৈর থানায় ০১টি সিআর মামলার ওয়ারেন্টে ১ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামী এবং নিয়মিত মামলায় ০৬ জন ও ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ০২ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম জানিয়েছেন,
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের যোগদানের পর থেকে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলাও চোখে পড়ার মতো উন্নতি হচ্ছে। গত এক সপ্তাহে মাদারীপুর সদর সহ জেলার অন্যান্য উপজেলা থেকে বিভিন্ন বেআইনি কার্যকলাপের অভিযোগে প্রায় অর্ধশতাধিক দুস্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট