1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সখিপুরে ইটের সলিং শুভ উদ্বোধন করলেন বড়চওনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আজহারুল ইসলাম বগুড়ার উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষে ভোটের আহ্বান বাদশার নন্দীগ্রামে মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ মুন্সিগঞ্জে নাগরিক বন্ধু সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ‎লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়া সদরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ঘোড়াঘাটে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ আদম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা নিলেন চার শতাধিক মানুষ নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোসলেম হোসেন সরদার আজ ৫০ নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা মিঠাপুকুরে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ,একাধিক প্রাণহানীর ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় বাংলাদেশ লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈরে ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার ভুয়া পুলিশের দৌরাত্ম্য থামাল ভ্রাম্যমাণ আদালত দলকে শক্তিশালী করতে শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

বগুড়া সদরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়া সদর উপজেলার মরাকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ছয়টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক-এর নেতৃত্বে মরাকাটা বাজারের দশটিকা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার আব্দুল মোতালেবের ছেলে সজিব (৩৮), হাজরাদিঘী এলাকার আমজাদের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং শিবগঞ্জ উপজেলার কুরাহার এলাকার মৃত রেজাউলের ছেলে মুরাদ (৩০)।

অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন, “মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বদ্ধপরিকর। মাদক সেবন বা এর সাথে সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

ডিএনসি জানিয়েছে, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট