1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকর চন্দ্র মল্লিকের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) পৌর শহরের গোবিন্দনগরে পুরোহিতের বিরুদ্ধে অবৈধভাবে মন্দিরের জমি দখল, মিথ্যা মামলা, হুমকি ও হয়রানিসহ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আদিবাসী জনগোষ্ঠীরা।

এ সময় লিখিত বক্তব্যে আদিবাসীদের পক্ষে ভুক্তভোগী গোপাল খালকো ও দিপালি খালকো দীপা বলেন, আমাদের পরিবারের দীর্ঘদিনের বৈধ ভোগদখলীয় জমি এবং প্রায় ২৮ বছর আগে নির্মিত কালী মন্দিরে নিয়মিত পূজার্চনা করে আসছিলেন আদিবাসী জনগোষ্ঠীরা।

মন্দিরের পুরোহিত হিসেবে শংকর চন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়।‌ কিন্তু তিনি মন্দিরের অর্থ আত্মসাতসহ ২০১৮ সাল থেকেই বিভিন্ন অবৈধ কৌশল অবলম্বন করে কতিপয় কয়েকজন পরিকল্পিতভাবে উক্ত মন্দিরের জমিটি জবরদখলের চেষ্টা করে। এ উদ্দেশ্যে তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী আরও জানান, অতীতে জমি সংক্রান্ত বিভিন্ন রেকর্ড ও উত্তরাধিকার সূত্রে মালিকানার বিষয়টি আমাদের পক্ষে স্পষ্ট থাকলেও তা উপেক্ষা করে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি মন্দিরের জমি দখলের উদ্দেশ্যে ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। যা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া, গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখে প্রতিপক্ষের হামলায় তিনি ও তার বোন আহত হন বলেও দাবি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতেও একই পক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা করলে আদালতে আরও একটি মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে দীপা খালকো বলেন, “আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আমাদের জমি দখলের অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী গোপাল খালকো, দিপালি খালকো দীপা,খুকু খালকোসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট