1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি

সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে প্রিপেইড মিটার ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল ২০২৬বুধবার সকাল ১০টায় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাইরুন নাহার এর হাতে এই লিফলেট প্রদান করেন। লিফলেট বিতরণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জনাব মোহাম্মদ হাবেল উদ্দিন খান এবং মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং পরিদর্শক জনাব মো: দেলোয়ার হোসাইন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেকর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় প্রিপেইড মিটার ব্যবহারের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। লিফলেটে উল্লেখ করা হয়, প্রিপেইড মিটার ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করতে পারেন এবং বিদ্যুৎ বিল নিয়ে অনিশ্চয়তা কমে যায়। পাশাপাশি সরকার নির্ধারিত হারে রিবেট সুবিধাও পাওয়া যায়, যা গ্রাহকদের জন্য আর্থিকভাবে সহায়ক।
এছাড়া, প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি সহজ ও ঝামেলামুক্ত হওয়ায় গ্রাহকরা যেকোনো সময় বিভিন্ন মাধ্যম যেমন মোবাইল ব্যাংকিং বা ভেন্ডিং স্টেশনের মাধ্যমে রিচার্জ করতে পারেন। লিফলেটে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপচয় রোধে প্রিপেইড মিটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহারে আগ্রহ বাড়বে এবং বিদ্যুৎ সেবার মান আরও উন্নত হবে।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট