1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান দীর্ঘায়িত না করে দ্রুত সমাপ্তির কৌশলের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে। যদিও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি সচল নাও হতে পারে, তবুও সংঘাত সীমিত রাখার পক্ষেই অবস্থান তার।

মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ট্রাম্প তার ঘনিষ্ঠদের জানিয়েছেন—হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিতে দীর্ঘমেয়াদি বড় সামরিক অভিযান চালানোর চেয়ে স্বল্প সময়ের মধ্যে যুদ্ধ গুটিয়ে নেওয়াই তার অগ্রাধিকার।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রণালিটি জোরপূর্বক পুরোপুরি সচল করতে গেলে বড় আকারের সামরিক অভিযান প্রয়োজন হতে পারে, যা ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করবে। এতে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়বে।

এ পরিস্থিতিতে ওয়াশিংটন তাদের কৌশল নতুনভাবে সাজিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ইরানের নৌ সক্ষমতা দুর্বল করা, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ক্ষতিগ্রস্ত করা এবং সামরিক অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা। এরপর সামরিক চাপ কমিয়ে কূটনৈতিক উপায়ে তেহরানকে বাণিজ্যিক জাহাজ চলাচলে ছাড় দিতে বাধ্য করার পরিকল্পনা রয়েছে।

তবে এই কৌশল সফল না হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও উপসাগরীয় মিত্রদের ওপর আরও চাপ বাড়াতে পারে বলেও জানিয়েছে সূত্রগুলো। সে ক্ষেত্রে হরমুজ প্রণালি পুরোপুরি সচল করার দায়িত্ব মিত্র দেশগুলোর ওপর ছেড়ে দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে।

একদিকে যুদ্ধ সংক্ষিপ্ত করার বার্তা দিলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সম্প্রতি সেখানে অতিরিক্ত শক্তি মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ উএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট