1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার আদমদিঘী উপজেলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেল।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, দুপুরে পরিচালিত অভিযানে ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সান্তাহার এলাকার মো. খলিলুর রহমান (৫০) এবং কাল্লাগাড়ী এলাকার মো. শেখ রাসেল (৩৯)।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদের মধ্যে একজনকে ২ মাস এবং অপরজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত চোলাইমদ ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ডিএনসি।”

ডিএনসি সূত্রে আরও জানানো হয়,জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট