
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (২০২৬) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী,বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রবিউল ইসলাম,তারবিয়াত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, অফিস সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা এবং মোঃ রাশেদুন নবী বাবু, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ক্বারী আজিজুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা। সভাটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার সূচনা হয়, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য সমাজে ন্যায়বিচার, সাম্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা জরুরি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।