1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর শররের সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্ক। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে লোকাল সড়ক ও প্রতিটি পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোরবেলা ও রাতে এ আতঙ্ক ভয়াবহ রুপ নিয়েছে, ভুগছে সর্বস্তরের মানুষ। শহরের বিভিন্ন জায়গা, পাড়া-মহল্লা এমনকি প্রধান সড়ক থেকে শুরু করে সর্বত্র এখন বেওয়ারিশ কুকুড়ের উৎপাত পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি এলাকা থেকে শিশু-বৃদ্ধ সহ বেশ কয়েকজনকে কামড়ে দেয়ার ঘটনাও ঘটেছে। সোমবার (২৩ শে মার্চ) দুপুরে শহরের উপকন্ঠের চরমুগরিয়া বাজার বন্দরে কুকুড়ের কামড়ানোর খবরের তথ্য নিতে গেলে এ ব্যাপারে সেখানের দেশে আসা স্থানীয় প্রবাসী লিথু হাওলাদার বলেন,ঈদুল ফিতরের পরের দিন রবিবার চরমুগুরিয়া বন্দর বাজারে স্থানীয় টিপু হাওলাদারের পাঁচ বছরের শিশু মোহাম্মাদ হাওলাদারকে কামড়ে দিয়েছে কয়েকটি বেওয়ারিশ কুকুরের মধ্যে একটি কুকুর। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গিয়ে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেয়া হয় এবং এঘটনার সত্যতাও পাওয়া যায়। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার মোকসেদ সিং এর পঞ্চাশোর্ধ পুত্র দেলোয়ার হোসেন সিং-কে কয়েকদিন আগে একইভাবে কামড়ে দেয় একটি বেওয়ারিশ কুকুড়, পরে তিনিও প্রতিষেধক ভ্যাকসিন নিয়েছেন বলে জানান।

বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় বেশী বিপাকে পড়ছেন খুব সকালে ফজরের নামাজ আদায় করতে যাওয়া ব্যক্তি, ব্যবসায়ী ও হার্টের সমস্যায় শারীরিক কসরতের জন্য পায়ে হেটে পথচলা মানুষগুলো। বেওয়ারিশ কুকুরের যন্ত্রণা ও ভয়ে অনেকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করছেন, বাড়ীর বাইরে গিয়ে ব্যায়াম করা ছেড়ে দিয়েছেন অনেকেই। অপরদিকে কুকুড়ে কামড়ানোর প্রতিষেধক বা ভ্যাকসিনের অপ্রতুলতারও অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, অনেক সময় হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ভূক্তভোগীদের বাহির থেকেও ভ্যাকসিন কেনার অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে আশু সমাধানের জন্য বিষয়টি মাদারীপুর সদরের নির্বাচিত মাননীয় এমপি জাহান্দার আলী মিয়া সহ মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন মাদারীপুর শহরবাসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট