
ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে নবীন, কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত।
আজ ২৩শে মার্চ সোমবার সকাল ১০টা থেকে ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব কে এম সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এবং আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আশেকে এলাহী শিবলীর সঞ্চালনায় নবীন ও কৃতি আলেম এবং গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ তামাই মাদরাসার নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ফয়জুল্লাহ কাসেমী, বাহরুল উলুম মাদরাসার পরিচালক মুফতি খোরশেদ আলম, হেমায়েতুল মিল্লাত একাডেমীর পরিচালক হাফেজ মাওঃ আবু বক্কর সিদ্দীক, বায়তুল কুরআন একাডেমীর পরিচালক মাওঃ মাসুদ বিন হাসান, মুফতী শাহাদত হোসাইন, মাওঃ আরিফুল্লাহ, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তারা আয়োজকদের এমন একটি সুন্দর উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান ও নবীন আলেমদের আগামীর পথচলার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন এবং আলোচনা শেষে নবীন ফারেগীণ আলেমদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ধুনটের বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম, ত্বলাবা ও বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলবৃন্দ।