1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার জুম্মাহাট এলাকার গুনাইগাছ গ্রামের মোঃ রুহুল আমিন (পিতা: নুরুজ্জামান)-কে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে লিটার প্রতি ১২৫ টাকা দরে পেট্রোল বিক্রয়ের বিষয়টি তদারকি করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে উপস্থিত থেকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।
অভিযান চলাকালে উলিপুরের দুটি পেট্রোল পাম্প পরিদর্শন করা হলে সেখানে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যায়নি। পাম্প কর্তৃপক্ষ জানায়, মেঘনা, যমুনা ও পদ্মা ডিলার পয়েন্ট থেকে নিয়মিত ও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট