1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা

সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

“এসো মিলি মোরা প্রাণের বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে রাণীদিয়া চাকুরী জীবী ফোরাম কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) রাণীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এলাই মিয়ার সভাপতিত্বে এবং রাণীদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বশির আহমেদ ও মোঃ এনামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাকুন্দিয়া রিফাত জাহান এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিন (সাগর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক, মো. কামাল হোসেন, এলজিইডি, ঢাকার অডিট এন্ড একাউন্টস অফিসার এবং সহকারী শিক্ষক মোঃ আবুল বাশার ও মো. মজিবুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০১৯ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিকৃত কৃতী শিক্ষার্থী এবং দুইজন অবসরপ্রাপ্ত চাকুরিজীবীসহ মোট ৩৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এবং কুমিল্লা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এম. আবেদ আলীকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত করে তুলতে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এম. আবেদ আলী।

এদিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এলাকাবাসীর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট