1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে আবারও বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান দেশসেরা এই ওপেনার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েও পরবর্তীতে ফিরেছিলেন তামিম, তবে নানা জটিলতায় আর বিশ্বকাপ খেলা হয়নি তার। বর্তমানে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় থাকা তামিমকে ‘সামিরস্কেন পডকাস্ট’-এ প্রশ্ন করা হয় তিনি বিসিবি সভাপতি হতে চান কি না।

জবাবে তামিম সরাসরি বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই হব।’ এ পদে বসার যোগ্যতা নিজের আছে কি না এমন প্রশ্নে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি মনে করি আমার সেই যোগ্যতা আছে। অবশ্যই আছে।’

খেলা ছাড়ার পরপরই কেন এমন দায়িত্ব নিতে চান, তার ব্যাখ্যায় তামিম একজন সংগঠক হিসেবে নিজের সামর্থ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সংগঠক হিসেবে আমার সামর্থ্য সম্পর্কে ক্রিকেটিং সার্কেলের সবারই ধারণা আছে। অভিজ্ঞতা বা বয়সের চেয়েও বড় বিষয় হলো সদিচ্ছা। আমরা দেখেছি সবচেয়ে অভিজ্ঞ লোকেরাও ২০ বছর ধরে বিসিবি চালিয়েছেন, কিন্তু বোর্ড কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস রেখেছেন, একবার আমার মতো অনভিজ্ঞদের ওপর বিশ্বাস করে দেখুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট