1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পাশে হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত দিয়ে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিলি থেকে বগুড়াগামী A.S.T Brother পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫) তল্লাশি করা হয়।
তল্লাশির সময় বাসের G-1 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসে থাকা মো. জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করা হলে তার কাছে থাকা একটি লাল টিস্যু ব্যাগের ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি সাদা রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ হাজার পিস করে মোট ২ হাজার পিস লালচে বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Symphony D43 মডেলের বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. জাহিদুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোফাজ্জল হোসেন ও মাতা খালেদা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকের এই চালানের সাথে জড়িত কয়েকজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট