1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা হাতীবান্ধায় অসহায় ভ্যানচালকের পাশে মানব কল্যাণ পরিষদ নতুন ভ্যান উপহার,ফিরে পেলেন জীবিকার আশার আলো ভৈরব থেকে নিখোঁজ কিশোর রামিম সন্ধান চায় পরিবার প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ, রয়েছে যেসব কর্মসূচি অসুস্থ এসএসসি পরীক্ষার্থী বিশাল এর পরীক্ষার সময়, সার্বিক সহযোগিতায় কর্তৃপক্ষ ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য, অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে আটক বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার, মামলা দায়ের রাজধানীতে স্বস্তির বৃষ্টি,দিনে নামল অন্ধকার আমতলীতে এসএসসি সমমানের পরিক্ষার আজ তৃতীয় দিন ইয়াং জেনারেশনকে নিয়ে উদ্বেগ বাড়ছে: শিক্ষামন্ত্রী ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী কে এই টোমাস শিবচর উপজেলা প্রেসক্লাবের জমকালো আনন্দভ্রমণ-২০২৬ উদযাপিত জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নেত্রকোনা খাল পুনঃখননের উদ্ধোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোলাহাটে প্রেসক্লাবের পরিবার মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে কিশোরকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ.বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. শাওন (১৯) নামের এক কিশোরকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপর পূর্বপাড়া কারিগরপাড়া এলাকায় একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাওন ওই এলাকার দুলাল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।.
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শাওন স্থানীয় একটি মুদিদোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা সিফাত ও তার সহযোগীরা সেখানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে শাওনকে এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে সিফাত তার পকেট থেকে একটি বার্মিজ চাকু বের করে শাওনের পেটে আঘাত করার চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চাকুর আঘাতে শাওনের বাম পায়ের উরুতে গুরুতর জখম হয়। পরে আবারও পেটে আঘাত করতে গেলে শাওন হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে।.
এ ঘটনায় শাওনের চাচা মুকুল বাদী হয়ে সিফাত (২০)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, হামলার সময় অভিযুক্তরা শাওনের ব্যবহৃত একটি দামি মুঠোফোন ভাঙচুর করেন এবং তার কাছে থাকা নগদ ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।.
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট