1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের বিরুদ্ধে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির মোট ৩৩ জন সদস্যের মধ্যে ২৬ জনই তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। অভিযুক্ত সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
​গত ৭ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো ওই অভিযোগপত্রে আব্দুর রহিম রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগের সাবেক সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
​অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর মো ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হলেও শুরুতে সদস্য সচিবের পদ শূন্য ছিল। পরবর্তীতে তৃণমূলের মতামত উপেক্ষা করে ২৯ ডিসেম্বর আব্দুর রহিম রিপনকে এই পদে বসানো হয়, যা জেলার সাধারণ নেতাকর্মীদের হতবাক করে। সেই সময় থেকেই কমিটির ১৯ জন সদস্য এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
​বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, আব্দুর রহিম রিপন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা পরিচালনা করেছেন। তার ভাই উত্তরা দক্ষিণখান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া বর্তমানেও তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছেন এবং জেলার মিনিবাস টার্মিনাল দখলসহ চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত রয়েছেন বলে অভিযোগে বলা হয়।
​আবেদনকারীরা আরও জানান, গত ৫ আগস্টের পর তিনি ব্যাপক হারে মামলা বাণিজ্য করেছেন এবং আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। এমনকি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জামায়াতের সঙ্গে গোপন আঁতাত করেছেন বলেও অভিযোগ উঠেছে।
​এমতাবস্থায় জেলা বিএনপির রাজনীতিতে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় আব্দুর রহিম রিপনকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানানো হয়েছে। অভিযোগের অনুলিপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছকেও প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট