1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি

চোলাইমদসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার আদমদীঘী উপজেলায় চোলাইমদসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে আদমদীঘী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং বগুড়া জেলার আদমদীঘী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে আদমদীঘী উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার বাসিন্দা মো. নাঈম মণ্ডল (২৬) কে ১ লিটার চোলাইমদসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় জব্দ করা চোলাইমদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে ডিএনসি বগুড়া ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট