1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা

রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বিল্লাল হোসেন মিশরী (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিল্লাল মিশরী তরমুজ কিনতে ওই আড়তে গেলে সেখানে দুই রিকশাচালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় বিল্লাল মিশরী ও কবির মহুরী নামে আরেক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেন। এতে অভিযুক্ত রিকশাচালক রহমান (৩৫) ক্ষিপ্ত হয়ে বিল্লালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কবির মহুরীও আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের স্বজন আনোয়ার টিপু অভিযোগ করেন, অভিযুক্ত রহমান বিল্লালকে চোখ, মুখ ও বুকে মারধর করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহতের বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই তার ভাই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। এই ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

অভিযুক্ত রহমানের বাবা শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তার ছেলে অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার পর স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট