1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিকৃবির নতুন ছাত্র পরামর্শক ড. জসিম, প্রক্টর ড. সামিউল বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা ডেসকোতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল অপসারণে অনিয়মের অভিযোগ, জিয়া পরিষদের নাম ব্যবহার করে ভারপ্রাপ্ত ডিজিএম এর দুর্নীতি মাদারীপুরে আড়াই কিঃমিঃ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলে এমপি জাহান্দার আলী মিয়া নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা লালমনিরহাটে আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য এবং অবৈধ কসমেটিকস ধ্বংস সিংগাইরে ধরন্ত পেঁপে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ,প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি  ডিএনসির অভিযানে গাঁজা সেবনের আসর ভাঙল, ৩ জনের জেল

সিকৃবির নতুন ছাত্র পরামর্শক ড. জসিম, প্রক্টর ড. সামিউল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ( ৫ মার্চ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে ওই অফিস আদেশে বলা হয়।

দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. জসিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরামর্শক দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । ছাত্র পরামর্শকের কাজ যেহেতু ছাত্র-ছাত্রীদের নিয়ে , আমি সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যেন সবাই সমান সুযোগ পায়। ছাত্র নির্দেশনা দপ্তর সর্বদা ছাত্র-ছাত্রীদের জন্য খোলা থাকবে, তাদের সবধরনের প্রয়োজনে আমাদের পাশে পাবে।”

এর আগে, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ড. জসিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । অন্যদিকে অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট