1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা লালমনিরহাটে আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য এবং অবৈধ কসমেটিকস ধ্বংস সিংগাইরে ধরন্ত পেঁপে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ,প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি  ডিএনসির অভিযানে গাঁজা সেবনের আসর ভাঙল, ৩ জনের জেল দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে বুবলী ফেরানোর গুঞ্জন থাকলেও সাকিবকে ছাড়াই দল গঠনের ইঙ্গিত বিসিবির সাপাহারে সম্পত্তি থেকে সৎ মা ও নাবালক শিশুদের বঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মির্জাপুরে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে বুবলী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখানো চিত্রনায়িকা শবনম বুবলী আবারও আলোচনায়। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর দুই ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন বুবলী। অভিনেতা শাকিব খান এর সঙ্গে জুটি বেঁধেই তার সিনেমা ক্যারিয়ারের শুরু। পরবর্তীতে ব্যক্তিজীবনেও তাদের সম্পর্ক আলোচনায় আসে। তাদের ঘরেই জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর।

সম্প্রতি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সন্তান জন্ম দেওয়ার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলী। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে সেখানে অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ পরিবেশন করেন বুবলী। সে সময় তার পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই অনেকের দাবি, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে শুরু থেকেই নীরব রয়েছেন তিনি।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে বুবলীকে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়ে।

২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। তবে সন্তানের জন্মের খবর তিনি প্রকাশ করেন প্রায় দুই বছর পরে। তখন বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে আনুষ্ঠানিকভাবে জানান, তার ছেলে শেহজাদ খান বীরের বাবা-মা তিনি ও শাকিব খান।

শাকিব খানের সঙ্গে বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল বীর, যা ২০২০ সালে মুক্তি পায়। ওই সময়ও হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

পরে এক সাক্ষাৎকারে বুবলী জানিয়েছিলেন, চলচ্চিত্রসংক্রান্ত একটি কোর্স করার জন্যই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। নিউইয়র্কে অবস্থিত নিউইয়র্ক ফিল্ম একাডেমি–তে ‘অ্যাক্টিং ফর ফিল্ম’ ওয়ার্কশপে অংশ নেন তিনি।

পরবর্তীতে অভিনেত্রী অপু বিশ্বাস–এর ছেলে আব্রাম খান জয়–এর জন্মদিনে নিজের পুরোনো বেবি বাম্পের ছবি প্রকাশ করলে বিষয়টি আবারও আলোচনায় আসে। এরপর শাকিব খান ও বুবলী আনুষ্ঠানিকভাবে জানান, তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শাকিব খান ও বুবলীর দূরত্বের বিষয়টিও প্রকাশ্যে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট