
দিনাজপুর প্রতিনিধিঃ
আজ বিকাল ৫টায় বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলাম নেতৃত্বে মাদক বিরোধি অভিযানে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। বুধবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম ধুলাউড়ী গ্রামের মোতালেব হোসেনের পুত্র।
আটককালে তার নিকট থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদি সহ ৩০ গ্রাম গাজা পাওয়া যায় । এলাকাবাসী জানান সিরাজুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট দীপঙ্কর বর্মন মাদক দ্রব্য আইন ২০১৮ এর ধারা ৩৬-(১) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।