1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ,কাচারী চত্বরে হাতাহাতি আহত-৭ বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করল পাকিস্তান যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে আটক-২ নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার-৬ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় মোবাইল কোর্টে ৩ জনের সাজা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রহঃ) এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শামীমা ইস্কান্দারকে দেখতে চায়: সরাইল- আশুগঞ্জ- আংশিক বিজয়নগরের বিএনপি

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার-৬

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ

ইলিশ অভয়াশ্রম ২০২৬ উপলক্ষে প্রথম দিনেই শরীয়তপুরের সখিপুর থানা নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি (নিরস্ত্র) মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে গোসাইরহাট এলাকাদিন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (০১ মার্চ ) ভোরে নদীতে বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধনকালে ৪ জন জেলেকে কারেন্ট জালসহ আটক করা হয়। আটক জেলে, ১/ আহিম আলী (৫৫), পিতাঃ আলী হোসেন ঢালী, ২/ মোজ্জাফর (৩৫),পিতা-মৃত নূরজ্জামান, উভয় সাং-কুচাইপট্টি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড, ৩/ আব্দুল মালেক (৫৫), পিতা-মৃত শহিদ আলী, সাং-বইখুলা,কুচাইপট্টি ইউনিয়ন ২ নং ওয়ার্ড, ৪/ হোসেন মাঝি (৫৩), পিতা-মৃত রবিউল্লাহ মাঝি,সাং- কোদালপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। ৪ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।

উক্ত অভিযানে নদীপথে বেপরোয়া গতিতে জাহাজ চালানোর জন্য ০১টি বাল্কহেড আটক করে ০২ জন আসামীর বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা প্রধান করা হয়।
আসামী ১/ মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৭), পিতা-মৃত আব্দুল গনি তালুকদার, সাং- নান্দুহার, ৪ নং ওয়ার্ড , ইউনিয়ন সুঠিয়াকাঠি,থানা নেছারাবাদ,জেলা পিরোজপুর, ২/ মোঃ ইসমাইল হোসেন (২৯),পিতাঃ সিদ্দিকুর রহমান, নোয়ারাই ইসলামপুর, ২ নং ওয়ার্ড, ইউনিয়ন নোয়ারাই,থানা ছাতক,জেলা সুনামগঞ্জ।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করা হচ্ছে, নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। এবং অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ জেলে আটক করা হয়।

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির (নিরস্ত্র) মোঃ ইয়াছিনুল হক বলেন, জেলে ও মৎস্য পেশার সাথে জড়িত সকল ব্যক্তিদেরকে ইলিশ অভয়াশ্রম অভিযান ২০২৬ এর বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন, নদীপথে নরসিংহপুর নৌ পুলিশের সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট