1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত-৯ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী খেজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারচেষ্টা ব্যর্থ বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত ৪৩ কেজি ধানে ৪০ কেজির দাম! কৃষকের সাথে এমন প্রতারণা নয়: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা, খামেনি নিহত হয়েছেন, তার মরদেহ পাওয়া গেছে বীরগঞ্জে ঝাড়বাড়ী- জয়গঞ্জ সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত

সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ অতি শিগগির আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। অ্যাকশন শুরু হবে শিগগির।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে তাদের যাতে অতি শিগগির আইনের আওতায় আনা হয় সে ব্যবস্থা আমরা খুব দ্রুত করবো। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনোকিছু বাদ থাকবে না, এদেরকে আইনের আওতায় আনবোই।

চট্রগ্রামে গোলাগুলির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে। এরপর চট্রগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর নিরাপত্তা এবং বাসায় পুলিশ প্রহরী দিয়েছে। সে সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি সেজন্য দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। চট্রগ্রামের গোলাগুলির ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে।

বিএনপি দলের নামের চাঁদাবাজির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের সোপর্দ করেন।

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট