1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫ শত গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত জীবননগরের হেলিপ্যাডের সরকারী জমি দখলের অভিযোগ বেআইনিভাবে খোলামেলা ইফতার সামগ্রী বিক্রির দায়ে মাদারীপুরে ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নীলফামারীতে সেমাই কারখানা অভিযান,১০ হাজার টাকা জরিমানা সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত-৯ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী খেজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারচেষ্টা ব্যর্থ

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫ শত গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫ শত গ্রাম ওজনের একটি বৃহৎ আকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। এ ব্যাপারে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, রবিবার (১ লা মার্চ) দুপুরে জেলার শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ নিয়ে আসে একটি চক্র, উদ্দশ্য ছিলো তা বিক্রি করা। পরে সেখান থেকে কচ্ছপটি শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে তারা কচ্ছপটি স্থানান্তর করে বেঁধে রাখে । গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে, ততক্ষণে কচ্ছপটির আটককারীরা সটকে পড়ে।

পরে সেখান থেকে কচ্ছপটি জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে মৎস্য বিভাগ। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫ শত গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট