1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত-৯ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী খেজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারচেষ্টা ব্যর্থ বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত ৪৩ কেজি ধানে ৪০ কেজির দাম! কৃষকের সাথে এমন প্রতারণা নয়: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা, খামেনি নিহত হয়েছেন, তার মরদেহ পাওয়া গেছে বীরগঞ্জে ঝাড়বাড়ী- জয়গঞ্জ সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা।তিনি বলেন, আপনারা সবাই জানেন এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গায়ও ঠিক করা হয়ে গেছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে আশা করছি। মেডিকেল কলেজটি হলে ২৫০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নতি করা হবে। যাতে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পায়। আমরা সবসময় সজাগ থাকব।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাসপাতাল সুপারকে বলেছি স্বাস্থ্য সেবার মান বাড়াতে আপনাদের যা যা প্রয়োজন আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় এবং সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। যারা দীর্ঘ দিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হলো। এর মধ্যে নিশ্চই আমরা সব ঠিক করে ফেলব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট