1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জীবননগরের হেলিপ্যাডের সরকারী জমি দখলের অভিযোগ বেআইনিভাবে খোলামেলা ইফতার সামগ্রী বিক্রির দায়ে মাদারীপুরে ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নীলফামারীতে সেমাই কারখানা অভিযান,১০ হাজার টাকা জরিমানা সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত-৯ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী খেজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারচেষ্টা ব্যর্থ বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

জীবননগরের হেলিপ্যাডের সরকারী জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হেলিপ্যাড সংলগ্ন সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।জানা যায়, হেলিপ্যাড সংলগ্ন সরকারি ৮১ শতক জমি বিদ্যমান রয়েছে। সেখানে ২৫ বছর ধরে মঞ্জিল হোসেনের পুত্র মোজাফফর প্রধান ( ৭০) পাঁচ শতক , মৃত জালাল উদ্দিনের স্ত্রী জবেদা খাতুন (৫০) পাঁচ শতক ,মৃত আলাউদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৫৫) চার শতক , মৃত সানোয়ার হোসেনের পুত্র জহিরুল ইসলাম (৪১) ৬ শতক এবং মৃত আলতাজ উদ্দিন বেপারীর পুত্র মোসলেম বেপারী চার শতক জমির উপর বসবাস করে আসছে।পরবর্তীতে জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের আদম আলীর পুত্র রহিম, রহিমের স্ত্রী মরিয়ম বেগম (৬০)রহিমের দুই পুত্র আজিম (৪০),ও ওয়াসিম (৪৫) এবং কন্যা রুমা (৩০) জোরপূর্বক সরকারি জমি তার কাটা দিয়ে ঘিরে দেয়। একই সাথে তারা বসবাসরত সাধারণ মানুষকে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে।

এ বিষয়ে জহিরুল ইসলাম জানান, হেলিপ্যাড এর ৮১ শতক সরকারি জমি রহিম মিয়া অবৈধভাবে নিজ নামে খারিজ করে নেয়। এরপর তারা পুরো জমি জোরপূর্বক তার কাটা দিয়ে ঘিরে দেয়। এছাড়াও তারা দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মারধরের হুমকি সহ গাছপালা কেটে নিচ্ছে। এখন আমরা আতঙ্কের মধ্য দিন কাটাচ্ছি। তিনি আরো বলেন, সরকারি জমি কিভাবে একজন মানুষ নিজের নামে খারিজ করে এটাই আমাদের প্রশ্ন?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট